• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতলেন প্রিয়াংকা

130873_1বিনোদন ডেস্ক: আমেরিকান টিভি সিরিয়াল কোয়ান্টিকোয় প্রিয়াংকা চোপড়ার অভিনয়ের বাহবা দিয়েছেন সবাই। প্রিয়াংকার সেই অভিনয় যে কতটা দুর্দান্ত হয়েছে তার প্রমাণ মিলল আরও একবার। এবিসি নেটওয়ার্কের সিরিয়ালটিতে অভিনয়ের জন্য ২০১৬ সালের পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন সাবেক এ বিশ্বসুন্দরী।

শুধু বলিউড কিংবা ভারতীয় নয়, দক্ষিণ এশীয়দের মধ্যেই প্রথম এ পুরস্কার জিতলেন কোয়ান্টিকোর ‘অ্যালেক্স প্যারিশ’। কোয়ান্টিকো সিরিয়ালে এফবিআইর শিক্ষানবিশ গোয়েন্দা অ্যালেক্স প্যারিশের চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াংকা। ৯/১১ হামলার পর সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ওই নারী। এফবিআইর প্রধান টার্গেটে পরিণত হওয়ার পর নিজেকে নির্দোষ প্রমাণে আসল দোষীদের খুঁজে বের করার অভিযানে নামেন অ্যালেক্স।

জশুয়া স্যাফ্রান নির্মিত ‘কোয়ান্টিকো’য় আরও অভিনয় করেছেন জেইক ম্যাকলাফলিন, ডাগরে স্কট, অনজানু এলিস, জোহানা ব্র্যাডি, টেইট এলিংটন, গ্র্যাহাম রজার এবং ইয়াসমিন আল মাস্রি।

সম্মানজনক এ পুরস্কার পাওয়ার পথে হলিউডের কুশীলব এমা রবার্টস, জেমি লি কার্টিস, লি মিচেল, মার্সিয়া গে হার্ডেনের মতো তারকাদের পেছনে ফেলেছেন ‘বাজিরাও মাস্তানি’ ৩৩ বছর বয়সী এ অভিনেত্রী।

পুরস্কার জেতার পর টুইটারে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াংকা চোপড়া।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ