• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে হাবিপ্রবি শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

HSTU-pic-07দিনাজপুর প্রতিনিধি : অষ্টম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত গেজেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবিসমূহের প্রতিফলন না হওয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচীর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক সমিতি । বৃহস্পতিবার (৭ জানুয়ারী) বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তারা এ কর্মসূচী পালন করেন।
অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন হাবিপ্রবি’র শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. মিজানুর রহমান, সদস্য প্রফেসর ড. বলরাম রায়,  প্রফেসর ড. মো. আব্দুল হামিদ, প্রফেসর ড. সাইফুল হুদা, ড. মো. মামুনুর রশীদ প্রমূখ।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যৌক্তিক দাবী মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। অনতিবিলম্বে অষ্টম বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবিগুলো অর্ন্তভূক্ত করে শিক্ষকদের প্রাপ্য মর্যাদা দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ