• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্কুল-কলেজে তালা ঝুলানোর হুমকি এমপিওভুক্ত শিক্ষকদের

131045_1ঢাকা: আগামী মার্চ মাস থেকে স্কুল-কলেজে তালা ঝুলিয়ে অবিরাম ধর্মঘট পালন করার হুমকিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

২০ ডিসেম্বরের প্রজ্ঞাপন বাতিলসহ শর্তহীনভাবে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর এবং শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা  বলেন, শিক্ষকরা সারা দিন পড়াশোনা করিয়ে জাতি গঠনের কাজ করছেন। ‘দান-সহায়তা’ দেওয়ার ঘোষণার মাধ্যমে তাদের অপমান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেতন স্কেল কার্যকরসহ শিক্ষানীতির বাস্তবায়নের দাবিতে আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি শিক্ষক-কর্মচারীদের কালোব্যাজ ধারণ, ১৬ জানুয়ারি এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তারা।

এছাড়াও ১৮ জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শিক্ষক সমিতির সভাপতি মুহম্মদ আবু বকর সিদ্দিক বলেন, এরপরও যদি দাবি না মানা হয় তাহলে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার পর আগামী মার্চ মাস থেকে স্কুল-কলেজে তালা ঝুলিয়ে অবিরাম ধর্মঘট পালন করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, আলী আকবর হাওলাদার, বজলুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

প্রসঙ্গত, বেতন কাঠামো নিয়ে অসন্তোষের জেরে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ১১ জানুয়ারি থেকে ধর্মঘটে যাওয়ার ঘোষণা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ