• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড় জাপার সভাপতি রেজা, সা. সম্পাদক সালেক

PANCHAGARH-1পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে মো. রেজাউল করিম রেজা সভাপতি, মো. আবু সালেক সাধারণ সম্পাদক ও মির্জা সাবদারুল ইসলাম মুক্তা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রবিবার দুপুরে কাউন্সিলর ও ডেলিগেটদের সর্বসম্মতিক্রমে সমঝোতার ভিত্তিতে ফের তাদের নির্বাচিত করা হয়।

জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জি এম কাদের তাদের নাম ঘোষণা করেন।

জেলা জাতীয় পার্টির সভাপতি মো. রেজাউল করিম রেজা জানান, জেলা কমিটির ১০১ সদস্যের মধ্যে প্রধান অতিথি জিএম কাদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন।

পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে পঞ্চগড় জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন— সাবেক এমপি ও প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহাম্মেদ, বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, রেজাউল করিম ভুইয়া, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, মির্জা সাবদারুল ইসলাম মুক্তাসহ জেলার পাঁচ উপজেলার নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ