• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গোবিন্দগঞ্জে নিখোঁজ শিশুর বস্তাভর্তি মৃতদেহ উদ্ধার

লাশগাইবান্ধা : গাইবান্ধায় গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে মশিউর রহমান (১০) নামে নিখোঁজ এক শিশুর বস্তাভর্তি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

এর আগে রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নিখোঁজ হয় শিশুটি। মশিউর রামপুরা গ্রামের গোলাম আলীর ছেলে। সে স্থানীয় রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহারুল ইসলাম জানান, সকালে বাঁশঝাড়ে মশিউরের বস্তাবন্দি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির গলার ডান পাশে জখম রয়েছে। মৃতদেহটি বস্তায় ভর্তি থাকলেও মুখ খোলা ছিল।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে ঘরে বসে টিভি দেখার সময় নিখোঁজ হয় মশিউর। খোঁজা-খুঁজির একপর্যায়ে সকালে বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ