• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুক্তিযুদ্ধের পরমবন্ধু জেনারেল জ্যাকব পরলোকে

JFR-Jacob1452674211সিসি ডেস্ক : চলে গেলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরমবন্ধু ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জেএফআর জ্যাকব। বুধবার সকালে দিল্লির আরঅ্যান্ডআর মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

জেনারেল জ্যাকব ১৯৭১ সালে পাকিস্তানকে আত্মসমর্পণে রাজি করিয়ে নিজ হাতে দলিলের খসড়া লিখেছিলেন। ১৯২৩ সালে জন্ম নেওয়া জ্যাকব বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

স্বাধীনতাযুদ্ধে তার অবদানের জন্য ২০১২ সালে বাংলাদেশ সরকার তাকে সম্মানিত করে। যুদ্ধের সময় জ্যাকব ছিলেন মেজর জেনারেল এবং ভারতীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান।

ব্রিটিশ শাসনামলে জ্যাকব কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯ বছর বয়সে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে অংশ নেন। পরে ১৯৭৮ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। অবসরের পর তিনি ভারতের গোয়া ও পাঞ্জাবের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ