• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণের চেষ্টা, আটক ৭

আটকনবাবগঞ্জ/ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক মাদরাসা ছাত্রীকে অপহরণের সময় ৭ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বিরামপুর উপজেলার বিজুল গ্রামের ফারুক হোসেন (২৭), ও নুরনবী (২২), মির্জাপুর গ্রামের রায়হান কবীর (২৭), রংপুরের শালবন (মিস্ত্রিপাড়া) রাসেল (২৭) ও লিটন মিয়া (৩০), মিঠাপুকুর উপজেলার শুকরের হাট মাহমুদেরপাড়ার ছোটন (২৬) ও রংপুরের কামারপাড়ার কৌসিক মিয়া (২৮)।

জানা গেছে, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার বিজুল গ্রামের ওই মাদরাসা ছাত্রী (১৬) বাড়ি থেকে বিরামপুর কোচিং সেন্টারে যাচ্ছিল। এ সময় একই এলাকার ফারুক হোসেন কয়েকজন সহযোগীকে নিয়ে বিজুল হাইস্কুলের কাছ থেকে জোর করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।  এ ঘটনা থানায় জানালে পুলিশ ফোর্স তাদের পিছু নেয়।  পিছনে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা দিক পরিবর্তন করতে থাকে। এক সময় উপজেলার পুটিমারা ইউনিয়নের পরানদিঘি গ্রামে রাস্তার শেষ মাথায় গ্রামবাসীর হাতে আটক হন তারা। এ সময় জনতা তাদের গণধোলাই দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে অপহরণকারীদের উদ্ধার করে  থানায় নিয়ে যায়।  এ সময় অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি নবাবগঞ্জ থানা পুলিশ আটক করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন সিসি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ