• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্থানীয় সরকারের সব অফিসে ই-টেন্ডারিং চালুর নির্দেশ

সরকারী লোগোসিসি ডেস্ক :  স্থানীয় সরকার বিভাগের সব দপ্তর ও সংস্থার কার্যালয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে বাধ্যতামূলকভাবে ই-টেন্ডারিং চালুর নির্দেশ দিয়েছে সরকার। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে এ নির্দেশ দিয়ে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াসা, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সব ক্রয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পূর্ণরূপে ইলেকট্রনিক গভর্মেন্ট প্রকিউরমেন্ট বা ই-টেন্ডারিং পদ্ধতি আবশ্যিকভাবে চালু করতে হবে।

আদেশে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসব দপ্তর/সংস্থা ই-টেন্ডারিং চালু না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ