সিসি নিউজ: রাজধানীর শাহবাগে বাস চাপায় স্কুলছাত্রী নিহত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগের শিশুপার্কের সামনের রাস্তা পার হওয়ার সময় পঞ্চম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার (১২) কে সাত নম্বর পরিবহনের একটি বাস চাপা দেয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।