• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় পার্টি রংপুর উপজেলার আহবায়ক আবেদ আলী আর নেই

65রংপুর :  জাতীয় পার্টি রংপুর সদর উপজেলার আহবায়ক প্রবীন রাজনীতিবিদ শ্যামপুর সুগার মিলের সাবেক ক্যাশিয়ার আবেদ আলী আর নেই। ইন্না ……. রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৬৮ বছর। তিনি ৪ ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আবেদ আলী হৃদ রোগে আক্রান্ত হয়ে রোববার দুপুর সাড়ে ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। পরে মরহুমের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রামের বাড়ী সদ্যপুস্করিনী ফাজিলখাঁ নিয়ে যাওয়া হয়।

সোমবার সকাল ১০টায় মরহুমের নামাজে জানাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের দাফনকার্য্য পারিবারিক করবস্থানে সম্পন্ন করা হবে।

এদিকে আবেদ আলীকে দেখতে রবিবার দুপুরে হাসপাতালে যান জাতীয় পার্টির চেয়ারম্যন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

আবেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক মোফাজ্জল হোসেন, সদস্য সচিব ও সাবেক সাংসদ হুসেইন মকবুল শাহারিয়ার আসিফ, মহানগর জাতীয় পার্টির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপা নেতা জাহিদুল ইসলাম, লোকমান হোসেন, আব্দুর রহিম বাবলু, শ্রমিক নেতা সামসুল আলম ও আব্দুর রাজ্জাকসহ অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ এক শোক বার্তা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ