বিশেষ প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গ্রীন লাইফ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদে ৭শত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল হক,ব ্যাবসায়ী চিত্র রঞ্জন সাহা ও কলেজের শিক্ষার্থীরা।