• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অর্পিত সম্পত্তির আবেদন ৩১ মার্চ পর্যন্ত

সরকারঢাকা : খ- তফসিলভুক্ত অর্পিত সম্পত্তির দাবিদাররা জমির জন্য ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। এর আগে, ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত আবেদনের শেষ সময় নির্ধারিত ছিল। আবেদনের সময় শেষ হওয়ার ১৮ দিনের মাথায় আবার সময় বাড়ানো হলো।

দুই ক্যাটাগরিতে অর্পিত সম্পত্তির তালিকা আছে। এর মধ্যে ক- তালিকাভুক্ত সম্পত্তি সরকারের দখলে রয়েছে বা ইজারা দেওয়া হয়েছে।

আর খ- তালিকার সম্পত্তি সরকারের দখলে বা ইজারায় নেই। সরকারি হিসাবে বাংলাদেশে অর্পিত সম্পত্তির পরিমাণ ছয় লাখ ৬০ হাজার একর।

প্রসঙ্গত, ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যে সব নাগরিক এ দেশ থেকে ভারতে চলে যান, তাদের স্থাবর সম্পত্তি তৎকালীন পাকিস্তান সরকার ‘শত্রু সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে নাম পরিবর্তন করে ‘অর্পিত সম্পত্তি’ করা হয়।

ভূমি মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে খ- তফসিলভুক্ত ভূমির দাবিদাররা আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।

প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির তালিকা থেকে খ- তফসিলভুক্ত সম্পত্তি বাদ দিয়ে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) বিল ২০১৩ সালের ৮ অক্টোবর জাতীয় সংসদে পাস হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ