• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্ত্রীকে বাঁচাতে কুকুরের সঙ্গে বিয়ে (ভিডিও)

Dog1453253654আন্তর্জাতিক ডেস্ক : আলেকজান্ডার ভারতে প্রবেশের পর তার সেনাপ্রধানকে বলেছিলেন, ‘সত্যি সেলুকাস, কী বিচিত্র এই দেশ।’ ভারতীয় অনেক কর্মকাণ্ড দেখে চোখ কপালে না উঠে পারে না। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ স্ত্রীকে বাঁচাতে মাত্র সাত বছরের এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে কুকুরের!

ভারতীয় বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাঙ্কুরা জেলার মানিক বাজার এলাকার বাসিন্দা মুকেশ কেরাই। তার পরিবারের সদস্যদের দাবি, জ্যোতিষীর কাছ থেকে তারা জানতে পেরেছেন, ছেলের প্রথম বউ অল্পবয়সেই মারা যাবে। তাই ছেলের জীবনে যাতে এই করুণ অধ্যায় নেমে না আসে সে জন্য বাবা-মা মিলে তাকে একটি কুকুরছানার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়েছেন।

অনুষ্ঠানের আয়োজনও আট-দশটার সাধারণ বিয়ের মতোই হয়েছে। গ্রামের মানুষ নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেছে মুকেশের বিয়েতে। তবে বিয়ের পর ‘কনেকে’ কিন্তু ঘরে ওঠানো হয়নি। কষে লাথি দিয়ে বেচারা কুকুরটিকে রাস্তায় বিদায় করেছে মুকেশের পরিবারের লোকজন।

https://youtu.be/jyw3OJnF-2E

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ