• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিউজিল্যান্ডে বাংলাদেশীদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ

new-zelandসিসি ডেস্ক : বিশ্বের সম্মানজনক স্কলারশিপের মধ্যে অন্যতম কমনওয়েলথ স্কলারশিপ। কমনওয়েলথভুক্ত দেশ অন্য সদস্য দেশগুলোর শিক্ষার্থীদের প্রতিবছর এ স্কলারশিপ দেয়। এতে বিনামূল্যে পড়াশোনার সুযোগ, সর্বোচ্চ আর্থিক সহায়তা, আবাসনের সুব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকে। তাই উচ্চ-শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের কাছে কমনওয়েলথ স্কলারশিপের চাহিদা অনেক বেশি। যেন এটা স্বপ্নের মত।

এবার নিউজিল্যান্ডে মাস্টার্স ও পিএইচডি গবেষণার জন্য স্কলারশিপের সুযোগ দেয়া হয়েছে। কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে। কমনওয়েলথ স্কলারশিপ এন্ড ফেলোশিপ প্ল্যান (সিএসএফপি) এর অধীনে এ স্কলারশিপ দেয়া হবে। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

কোর্স লেভেল: মাস্টার্স ও পিএইচডির জন্য এ স্কলারশিপ দেয়া হবে।

যোগ্যতা: মাস্টার্স ও পিএইচডি কোর্সে আবেদন করার জন্য সাধারণত প্রয়োজনীয় যোগ্যতা
আইএলটিএস এ ন্যুনতম স্কোর ৬.৫ থাকতে হবে।

যেসব বিষয়ে পড়াশোনা করা যাবে : স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী যে কোন বিষয়েই পড়তে পারবেন।

 
যেসব সুযোগ সুবিধা দেয়া হবে :

১. সকল টিউশন ফি
২. আবাসনের ব্যবস্থা
৩. স্বাস্থ্য ভাতা
৪. রাউন্ড ট্রিপ এয়ার-টিকেট
৫. অভ্যন্তরীণ যাতায়াত ভাতা

আবেদন করবেন যেভাবে : কমনওয়েলথ স্কলারশিপের জন্য আগ্রহী শিক্ষার্থীদেরকে এজেন্সীর মাধ্যমে আবেদন করতে হবে। সব দেশেই কমনওয়েথের এজেন্ট রয়েছে।

আবেদনপত্র ডাউনলোড করতে ক্লিক করুন : http://goo.gl/6QejIa

এছাড়া স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য ও এজেন্সির সঙ্গে যোগাযোগের জন্য ক্লিক করুন: https://goo.gl/JpfYXp


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ