সিসি ডেস্ক: ইসলামে মুসলিম পুরুষদের অমুসলিম নারীদের ধর্ষণ করার অনুমতি দিয়েছে। তাদের লজ্জা দেয়ার জন্য মহান আল্লাহ এ অনুমোদন দিয়েছেন! এমন দাবি করেছেন মিসরের কায়রোর বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামপন্থী নারী প্রফেসর সুয়াদ সালেহ। টেলিভিশনে এক সাক্ষাত্কারে তিনি এ দাবি করেছেন। এনিয়ে তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তাকে ধুয়ে দেয়া হচ্ছে। ধর্মের অপব্যাখ্যা করছেন এমন অভিযোগে তার ফাঁসিও দাবি করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন সাম্প্রদায়িকতাকে তিনি উস্কে দিচ্ছেন।
সংবাদমাধ্যম দি ইনকুইজিটরের বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে, সুদাহ সালেহ বলেন, যৌনদাসীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের পথ আল্লাহ মুসলিম পুরুষদের জন্য খোলা রেখেছেন, এটা বিধানসম্মত। কেবল মুসলিম ও তাদের শত্রুদের মধ্যে বিধিসম্মত যুদ্ধের সময় যৌনসম্পর্ক স্থাপনের জন্য নারীদের দাসী করা যেতে পারে। শত্রুর উদাহরণ হিসেবে এ প্রফেসর ইসরায়েলের নাম বলেন। তাঁর মতে, ইসরায়েলের নারীদের যৌনদাসী বানানো এবং ধর্ষণ করা পুরোপুরি গ্রহণযোগ্য। উৎস: ক্যাম্পাস