• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে অপহৃত কলেজ ছাত্রী পঞ্চগড় থেকে উদ্ধার

উদ্ধাররাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে এবার অপহরণের পাঁচদিন পর অপহরণ হওয়া একাদশ শ্রেণীর কলেজ ছাত্রী মেঘলা আক্তার (১৭) কে শুক্রবার পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন আমতলী (কাজীপাড়া) এলাকার অপহরণকারী হারুণ-অর-রশিদ-এর বাড়ি থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে অপহরণকারী হারুণ-অর-রশিদ (২৫) কে আটক করা হয়েছে। গতকাল সকালে উদ্ধার হওয়া কলেজ ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকা জুড়ে দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজারহাট থানার এসআই তপন কুমার অধিকারীর নেতৃত্বে একদল পুলিশ বোদা থানা পুলিশের সহযোগিতায় আমতলী কাজীপাড়া  এলাকার মৃত জাহেরুল ইসলামের পুত্র হারুণ-অর-রশিদের বাড়ি থেকে অপহরণ হওয়া কলেজ ছাত্রী মেঘলা আক্তারকে উদ্ধার পূর্বক ঘটনার সঙ্গে জড়িত মামলার প্রধান আসামী হারুণ-অর-রশিদকে আটক করে শুক্রবার রাতেই রাজারহাট থানায় নিয়ে আসে। উল্লেখ্য, গত ১৭-০১-২০১৬ ইং রাজারহাট আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ও সদর ইউপির হাড়িডাঙ্গা (মাঝিপাড়া) এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমানের কন্যা মেঘলা আক্তার সকাল ১১টার দিকে বাড়ি থেকে কলেজ আসার পথিমধ্যে হারুণ-অর-রশিদসহ অজ্ঞাত নামীয় আরও ৩-৪ জন যুবক ওই কলেজ ছাত্রীকে জোর পূর্বক মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃত কলেজ ছাত্রীর পিতা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে পরদিন রাজারহাট থানায় হারুণ-অর-রশিদকে প্রধান করে অজ্ঞাত নামীয় আরও ৩-৪ জনকে আসামী করে রাজারহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ