• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জলঢাকায় ট্রাক উল্টে গৃহবধু নিহত

নিহতনীলফামারী প্রতিনিধি: আলু বোঝাই ট্রাক উল্টে শরিফা বেগম (৩২) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী-জলঢাকা সড়কের ডাকালীগঞ্জ বাজারে ঘটে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধু ওই এলাকার আব্দুল মজিদের স্ত্রী। ঘটনার সময় একই গ্রামের লালমিয়ার ছয় বছরের ছেলে সাগর গুরুত্বর আহত হয়েছে।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, উপজেলার শৌলমারী ইউনিয়নের কাজীপাড়া থেকে আলু বোঝাই আরিফুল এন্টারপ্রাইিজ নামে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-০৮৬২) জলঢাকা শহরের দিকে আসছিল। এসময় পথচারী শরিফা বেগম এবং শিশু সাগর দৌঁড়ে রাস্তা হওয়ার চেষ্টা করলে ট্রাকটি তাদের বাঁচাতে ব্রেক চাপলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। ওই ট্রাকের নীচে চাপ পড়ে পথচারী শরিফা বেগম ঘটনাস্থলে নিহত ও শিশু সাগর আহত হয়। এলাকাবাসি এবং জলঢাকা দমকল বাহিনী আহত শিশু সাগরকে উদ্ধার করে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।  চালক এবং হেলপার পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ