• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাবির ১৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

বিশ্ববিদ্যালয় ঢাবিঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয় বলে প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানিয়েছেন। কর্তৃপক্ষ এ ব্যাপারে সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার (প্রক্সি) দায়ে ছয়জন, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার দায়ে ছয়জন, যৌন নিপীড়নের দায়ে তিনজন এবং অমর একুশে হলের প্রাধ্যক্ষের কক্ষ ভাঙচুরের দায়ে বহিষ্কার করা হয় একজনকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ