• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বৃত্তি লাভের পূর্বশর্ত কুমারীত্ব!

132551_1আন্তর্জাতিক ডেস্ক: যেসব ছাত্রী নিজেদের সতীত্বের প্রমাণ দিতে পারবেন, তাদের জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকার একটি নগর কর্তৃপক্ষ। শুক্রবার কাওয়াজুলু-নাতাল প্রদেশের ইউথিকিলা নগর কর্তৃপক্ষ ১১৩ ‘সতী ছাত্রীকে’ উচ্চশিক্ষার জন্য বৃত্তি দিয়েছে।

যৌনকাজে এখনো সম্পৃক্ত হয়নি এমন ছাত্রীদের জন্য ২০১৫ সালের জানুয়ারিতে মেইডেনস বারসারি অ্যাওয়ার্ডস নামে বৃত্তি চালু করে নগর কর্তৃপক্ষ। তবে ওই বছর ঠিক কতজন ছাত্রী এ বৃত্তি পেয়েছে, তা জানা যায়নি।

নগর কর্তৃপক্ষের মুখপাত্র জাবুলানি এমখোনজা বলেন, ‘মেয়েরা যাতে পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে পারে এবং নিজেদের পবিত্র ও যৌনকার্যক্রম থেকে দূরে রাখতে পারে, সে জন্য এ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, যেসব ছাত্রীকে এ বৃত্তি দেওয়া হয়েছে, ছুটি শেষে তাদের পরীক্ষা করা হবে। যদি তারা তাদের কুমারীত্ব হারিয়ে ফেলে, তাহলে তাদের বৃত্তি ফেরত নেওয়া হবে।

এ ব্যাপারে দেশটির নারী বিভাগ জানিয়েছে, তারা বৃত্তির বিষয়টি জানে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

শার্লটি লবি নামে বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘নারীদের অবমূল্যায়ন করা হয়, এমন কোনো কিছুই আমরা সমর্থন করি না। যদি এই প্রতিবেদন সত্য হয়, তাহলে একে আমরা অবশ্যই অভিযোগযোগ্য হিসেবে বিবেচনা করব এবং নগর কর্তৃপক্ষকে এ সমস্যা সমাধানের জন্য বলব।’

সূত্র: ফক্স নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ