• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিক্ষকদের কর্মশালা

World Vission Pic, 24-01-16দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুশ্রম প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিশুশ্রম পরিবারের অভিভাবক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিশুশ্রম প্রতিরোধ কমিটির সদস্যদের নেয়ে এ কর্মশালার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপির শিশুশ্রম ইনিশিয়েটিভ, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প।
রোববার (২৪ জানুয়ারী) সকাল ১১টায় জেলা শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের শিশুশ্রম প্রজেক্টর প্রজেক্ট অফিসার শিউলী বেগম, শিশুশ্রম প্রতিরোধ কমিটি ২নং ওয়ার্ডের সমন্বয়ক দিনাজপুর প্রিপারেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. সোহেল আরমান রাকিব, দৈনিক মানববার্তার দিনাজপুর প্রতিনিধি  ও শিশুশ্রম প্রতিরোধ কমিটি ২নং ওয়ার্ডের সদস্য মাহবুবুল হক খান, শিশুশ্রম প্রতিরোধ কমিটি ৩নং ওয়ার্ডের সদস্য সাংবাদিক নুর ইসলাম, দিনাজপুর প্রিপারেটরী স্কুল কলেজের শিক্ষক মো. আকরামুল আলম ডলার, শিক্ষক কল্পনা রাণী, শিশুশ্রম প্রতিরোধ কমিটির সদস্য মকসেদুল ইসলাম প্রমূখ।
সভায় শিশুদের শিশুশ্রম থেকে ফিরিয়ে আনতে প্রাথমিক বিদ্যালয়, মাদরাসার শিক্ষক ও শিশুশ্রম প্রতিরোধ কমিটির সদস্যদের প্রতি আহবান জানানো হয়। পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সভায় ওয়ার্ল্ড ভিশন শিশুশ্রম প্রজেক্টর সুপারভাইজার নয়ন দাসসহ শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাদরাসার শিক্ষক ও শিশুশ্রম প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ