• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ফায়ার সার্ভিসের উদ্যোগে সচেতনতা বিষয়ক মহড়া

Mohora Pic-02দিনাজপুর প্রতিনিধি : কিছু নিয়ম-কানুন মেনে চললে ও একটু সচেতন হলে ভূমিপম্পের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এ কারণে সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে। ভূমিকম্পের সময় অযথা তাড়াহুড়া না করে ঘরের বাইরে নিরাপদ স্থানে সড়ে আসার চেষ্টা করতে হবে।
সোমবার (২৫ জানুয়ারী) দুপুরে দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে “সর্বস্তরের জনগণের সমন্বয়ে ভূমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম এসব কথা বলেন। দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় জেলা প্রশাসক এই বিশেষ মহড়ার আয়োজন করে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওয়াদুদ হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রায়হান মিয়া, দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক নুর হাসান আহমেদ, জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আফরোজা খাতুন প্রমূখ।
অনুষ্ঠানে দিনাজপুর সার্ভিসের সুদক্ষ কর্মীরা ভূমিকম্পের সময় উচঁ ভবনে আটকে পড়া লোকদের উদ্ধার, দেয়ালের নীচে চাপা লোকদের উদ্ধার, আগুন নেভানো, গাড়ীর নীচে চাপা পড়া লোকদের উদ্ধার ও তাদের হাসপাতালে পাঠানোসহ বিভিন্ন ধরনের মনোজ্ঞ মহড়া প্রদর্শন করে। মহড়া প্রদর্শনে সহযোগিতা করেন স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম ও তার সঙ্গীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ