সিসি নিউজ: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে ঘরে ঢুকে পড়ায় এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।
মঙ্গলবার সকালে শাহজাদপুর-দ্বারিয়াপুর আঞ্চলিক সড়কের নব কুমার দীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহজাদপুরের নব কুমার ব্রিজের পাশের বস্তির বাসিন্দা আবু বক্কার (৩৫), তার স্ত্রী আরোভি খাতুন (২৭) ও তাদের ছেলে সাব্বির (৫)।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, যশোর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরগামী গুড় বোঝাই ট্রাকের চালক নব কুমার দীপ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাকটি রাস্তার পাশে একটি ঘরে ঢুকে পড়ে। এতে ঘরে থাকা আবু বক্কার, আরোভি খাতুন ও তাদের শিশু সাব্বির ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।