রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার খাসপাড়া প্রিমিয়ার লীগের আয়োজনে সোমবার হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয় মাঠে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হরিশ্বর তালুক বঙ্গবন্ধু একাদশকে পরাজিত করে বনফুল ক্রিকেট একাদশ বিজয়ী হয়। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আজগার আলী। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, প্রেসক্লাব রাজারহাট-এর সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম মাষ্টার, ইউপি সদস্য ও যুবদল নেতা মো. শহিদুল ইসলাম বেপারী, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমেদ (এন্তাজুল), সোহেল পারভেজ প্রমূখ। খেলা শেষে অতিথিবৃন্দ দু’দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।