• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মার্চে নতুন স্কেলে বেতন পাচ্ছেন এমপিও শিক্ষকরা

টাকাসিসি নিউজ: ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে মার্চ মাসের ২য় সপ্তাহে নতুন বেতন স্কেলের সুবিধা হাতে পাচ্ছেন প্রায় ৫ লাখ  এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।  সরকারের উচ্চ মহলের একাধিক সূত্রে এ সংবাদ মিলেছে ।

সূত্র মতে, গত ১ জুলাই থেকেই নতুন স্কেলে পাবেন অর্থ মন্ত্রণালয়ের এমন প্রজ্ঞাপনে শিক্ষকরা খুশী হলেও বর্ধিত বকেয়া বেতন কবে নাগাদ হাতে আসবে তা জানতে উদগ্রীব। এমতাবস্থায় কয়েকটি শিক্ষক সংগঠনের আন্দোলন কর্মসূচির হুমকির বিষয়টি আমলে নিয়ে সরকারকে প্রতিবেদন দিয়েছেন কয়েকটি সংস্থা।

সূত্রটি আরো জানায়, নতুন পে-স্কেলে গত বছরের ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) বকেয়া বেতন বাবদ ২ হাজার ৪৬৯ কোটি ২৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর মধ্যে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার বেতনভাতা বাবদ ২ হাজার ৩৮৩ কোটি ২২ লাখ ৮২ হাজার ৯০০ টাকা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৮৫ কোটি ৯৪ লাখ ৪৪ হাজার ১৯৪ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত ১৯ জানুয়ারি এ প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অষ্টম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু ওই প্রজ্ঞাপনের বাইরে রাখা হয় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেতনের বিষয়টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ