• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর ডিজিটাল মেলায় সেরা স্টল সিভিল সার্জন দপ্তর

সৈয়দপুরনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা সমাপ্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপনী ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
দুই দিন ব্যাপী মেলায় অংশ নেয়া ৫৫টি স্টলের মধ্যে শ্রেষ্ঠ স্টল হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে নীলফামারী সিভিল সার্জন দপ্তরকে।
নীলফামারীর সহকারী কমিশনার (আইটিসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, গত ২৪ জানুয়ারী শহরের শহীদ মিনার চত্বরে দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ৫৫টি স্টল অংশ গ্রহণ করে।
এরমধ্যে শ্রেষ্ঠ স্টল হিসেবে পুরস্কার পেয়েছে নীলফামারী সিভিল সার্জন দপ্তর। এছাড়া শ্রেষ্ঠ ইউ.ডি.সি  (ইউনিয়ন ডিজিটাল সেন্টার) পুরস্কার পেয়েছে  সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ ও কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ।
জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী, ই-সেবা প্রদান করায় শ্রেষ্ঠ দপ্তর হিসেবে নীলফামারী পল্লবিদ্যুৎ সমিতি, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও সৈয়দপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় এবং জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম ও ডোমার উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল কাদের  শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জাকীর হোসেন।
সোমবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের মেলা প্রাঙ্গনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.জে.এম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বণিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ