ঝিনাইদহ: ঝিনাইদহ সদরে মোটরসাইকেলের ধাক্কায় এসএম জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে আনসারের এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের আনসার ভিডিপি জেলা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আনসার ব্যাটালিয়নের উপপরিচালক আহসান উল্লাহ বলেন, প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর প্রতিদিনের মত সকালে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে আসা একটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে তিনি আহত হন।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীরের বাড়ি রাজবাড়ী সদরে বলে জানান তিনি।