বিনোদন ডেস্ক: যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত ‘পুড়ে যায় মন’ ছবিটি ২৯ জানুয়ারি সারাদেশের ৮০ টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে জনপ্রিয় নায়ক সাইমন সাদিকের বিপরীতে পরী মণিকে দেখা যাবে। একই এলাকায় জন্ম সাইমন ও পরীম নির। ছোটবেলা থেকেই একসঙ্গে হেসে-খেলে বড় হয়েছেন তারা। একসময় দুজনের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব। তবে তারা বুঝতে পারে না, এটা কী শুধুই বন্ধুত্ব নাকি প্রেম? দীর্ঘদিন কাছাকাছি থেকেও সময়ের টানে আলাদা হয়ে যায় দুজন। তবে এক সময় তারা কেউই এই আলাদা হওয়াটা মেনে নিতে পারে না। সাইমন পরীমণিকে ছাড়া পাগল প্রায়। এমন গল্প নিয়েই ছবির কাহিনী এগিয়ে যায়। ছবিতে আরও অভিনয় করেছেন মিজু আহমেদ, আলীরাজ, শরীফ চৌধুরী প্রমুখ। সংগীত পরিচালনা করছেন জাবেদ আলম কিসলু, হুমায়ন, রুমি সেন। গানে কণ্ঠ দিয়েছেন পড়শী, ইমরান, হুমায়ন, খেয়া, পারভেজ, কর্নিয়া, রুমা, পুলক।