
নীলফামারী : নীলফামারীর ডিমলায় বাসের ধাক্কায় ছিটকে পড়ে নিহত হয়েছে মহেন্দ্র চালক বেলাল হোসেন(১৬) । নিহত বেলাল ডিমলা শহরের আখতার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার সন্ধায় বেলাল মহেন্দ্র চালিয়ে ডিমলা থেকে ডোমার যাচ্ছিল। ডিমলা- ডোমার সড়কের পুরাতন থানা নামক স্থানে ডোমার থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে বাসের সাথে মহেন্দ্রের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রন হারিয়ে মহেন্দ্র চালক ছিটকে নিচে পড়ে চাকায় পিষ্ট হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।