• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন

আগুননারায়ণগঞ্জ: নগরীর দেওভোগে এলাকায় একটি বহুতল ভবন ঘেষা ঝুটের গুদামে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে ওই ঝুটের গুদামের বিপুল পরিমাণ কাটা কাপড় পুড়ে গেছে।
এ ঘটনায় ঝুটের গুদামের ঘেষা বহুতল ভবন হৃদম প্লাজার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর দেওভোগ এলাকার ভাষাসৈনিক মমতাজ হোসেন সড়কের পাশে সেলিম মিয়ার ঝুটের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।

এ সময় গুদাম সংলগ্ন ৯ তলা হৃদম প্লাজা ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা আতঙ্কে রাস্তায় নেমে আসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনে ওই ঝুটের গুদামে রাখা বিপুল পরিমারণ কাটা কাপড় পুড়ে গেছে। কি থেকে আগুনের সূত্রপাত হয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল আহম্মেদ জানান, আগুনে নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ