• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভয় পান শাহরুখ-আমির!

Srk-Aamir-top1454566299বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুর জানিয়েছেন, শাহরুখ এবং আমির খান কোনো বিষয়ে কথা বলতে ভয় পান। কারণ হিসেবে এ অভিনেত্রী বলেন, ‘তাদের কথার পরিপ্রেক্ষিতে মানুষের প্রতিক্রিয়া খারাপ হওয়ার ভয়ে তারা নিজেদের মত প্রকাশ করেন না।’

এ সম্পর্কে সোনম বলেন, ‘একটু ভেবে দেখুন শাহরুখ এবং আমিরের মতো মানুষের কথাতে আমরা কি ধরনের প্রতিক্রিয়া জানাই। তারা যে কোনো বিষয়ে কথা বলতে ভয় পান কারণ এতে মানুষের প্রতিক্রিয়া অনেক খারাপ হয়। ভালো, খারাপ কিংবা কুৎসিত মানুষের মতামত আমাদের শুনতে হবে। প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার রয়েছে।’

নিজের ৫০তম জন্মদিনে দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেছিলেন শাহরুখ। তিনি বলেছিলেন, ‘ভারতজুড়ে তীব্র অসহিষ্ণুতার হাওয়া বইছে। যারা এর প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, তাদের আমি সম্মান জানাই। প্রয়োজনে আমিও একই রাস্তায় হাঁটব। তবে আমাকে এটি করতে হবে না।’

তিনি আরো বলেছিলেন, ‘অস্থিতিশীল এ পরিস্থিতি কোনো ছোট ব্যাপার নয়, এটি অনেক বড় একটি ইস্যু। ধর্ম নিরেপেক্ষ এই দেশে ধর্মীয় অসহিষ্ণুতা তৈরি কোনো দেশপ্রেমিক মানুষের কাজ নয়।’
এরপরই বিভিন্ন মহল ক্ষিপ্ত হয় শাহরুখের ওপর। কেউ কেউ শাহরুখকে পাকিস্তানি দালাল বলেও আখ্যায়িত করেন।

গত বছর নভেম্বরে রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমির খান। সেখানে তিনি বলেন, ‘গত ৭-৮ মাস ধরে ভারতজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা চলছে। সমাজের মানুষের মধ্যে ‘নিরাপত্তাহীনতা’ এবং ‘ভয়’ কাজ করছে।’

এ ছাড়া ধর্মীয় অসহিষ্ণুতার কারণে আমির ভারত ছাড়ারও চিন্তা করেছিলেন বলে জানান। তিনি বলেন, ‘কিরণ এবং আমি প্রথম থেকেই ভারতে বসবাস করছি। কিন্তু এই প্রথম সে আমাকে দেশ ছাড়ার কথা বলেছে। বাড়িতে এই বিষয়টি নিয়ে আমি যখন কিরণের সঙ্গে কথা বলি, সে আমাকে বলছিল, তাহলে কী আমাদের এখন দেশ ছেড়ে চলে যাওয়া উচিত?’

এরপর থেকেই আমির তোপের মুখে পড়েন রাজনীতিবিদ এবং বিভিন্ন সংগঠনের। এমনকি বলিউডের অনেক অভিনয়শিল্পীও দ্বিমত পোষণ করেছেন আমিরের সঙ্গে।

শাহরুখ এবং আমির খানের মতো তারকাদের বক্তব্যে মানুষের প্রতিক্রিয়াকে ‘ভয়ানক’ বলে উল্লেখ করেন সোনম। এরপর তিনি বলেন, ‘আমি কোনো বিষয়ে মতামত প্রকাশ করব না তা হবে না। আমি সব সময়ই তা করে এসেছি। এজন্য আমাকে নানা বিদ্রুপের শিকার হতে হয়েছে। কিন্তু দিনশেষে এই প্লাটফর্মটিকে ধরে রেখেছি। আমি কথা বলছি এবং আমি কি বলতে চাচ্ছি মানুষ তা শুনছে। শেষ পর্যন্ত যাই হোক না কেন আমি এটি করে যাব। আসলে আমি কি বলছি তা কেউ না কেউ তো শুনছে।’

খুব শিগগিরই নীরজা চরিত্রে পর্দায় হাজির হবেন সোনম কাপুর। নীরজা সিনেমাটি তৈরি হচ্ছে ভারতের অকুতোভয় বিমানবালা নীরজা ভানটের জীবনের গল্পের ওপর ভিত্তি করে। যিনি নিজের জীবনের বিনিময়ে বাঁচিয়েছিলেন শত মানুষের প্রাণ। আগামী ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ