সিসি নিউজ : এবার প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেই ১৪ বছর পযন্ত জেল আর কোটি টাকা পর্যন্ত জারিমানা গুণতে হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফেসবুকসহ যে কোন ইলেকট্রনিক মাধ্যমে পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের গুজব ছড়ালে আইসিটি আইনে ১৪ বছর পর্যন্ত জেল এবং ১ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হবে। এছাড়া অন্য কোনো উপায়ে প্রশ্ন ফাঁসের যে কোন ধরনের চেষ্টা চালালে পাবলিক পরীক্ষা আইনে ৪ বছর পর্যন্ত জেল ও জরিমানা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে কেউ প্রশ্ন ফাঁরের গুজব ছড়ালে গোয়েন্দা (ডিবি) পুলিশের ডিসি, ডিবিকে ০১৭১১৬০৫১৪৪ এই মোবাইল নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের ৯৫৪০৩০২, ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৭৭-৭০৭৭০৬ ফোন নম্বরে জানাতে বলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের ইমেইল examcontrolroom@moedu.gov.bd মাধ্যমেও অভিযোগ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।