• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর বিভাগের ৩ পৌরসভার জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

শপথসিসি নিউজ:  রংপুরের ৩ পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৩ পৌরসভার ৩ জন মেয়র, ১২ জন কাউন্সিলর এবং ৩৫ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শপথ গ্রহণ করেন। রংপুরের বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।

যেসব পৌরসভার মেয়ররা শপথবাক্য পাঠ করেছেন তারা হলেন, নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার আমজাদ হোসেন সরকার, ঠাকুরগাঁওয়ের সদর পৌরসভার ফয়সল আমীন এবং কুড়িগ্রামের উলিপুর পৌরসভার আবুল আলা।

এছাড়া ওই ৩টি পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররাও শপথবাক্য পাঠ করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী হাসান আহাম্মেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিনু শীল, স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক আব্দুল মজিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ