• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রতিবন্ধী শিশুর জন্য সাবিনা ইয়াসমিন

সাবিনাবিনোদন ডেস্ক: প্রতিবন্ধী শিশুর জন্য গাইলেন সাবিনা ইয়াসমিন। গানের শিরোনাম ‘এবার তোমার কিসের বলো ভয়’। চ্যানেল আইয়ের স্টুডিওতে ‘পুত্র’ চলচ্চিত্রের জন্য গানটি রেকর্ড করা হয়েছে।

এর কথা লিখেছেন ছবির পরিচালক সাইফুল ইসলাম মান্নু। সুর করেছেন সুজন আরিফ।

এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘অনেক দিন পর একটি ভিন্ন স্বাদের গান গাইলাম। প্রতিবন্ধীরা অবহেলার পাত্র নয়, তাদের পাশে থাকলে, সাহস দিলে করতে পারে অনেক কিছু_ এমন আশাবাদী কথা শোনানো হয়েছে এ গানে। আশা করছি, গানটি অনেকের হৃদয় ছুঁয়ে যাবে।’

পরিচালক সাইফুল ইসলাম মান্নু বলেন, ‘অনেক দরদ দিয়ে সাবিনা ইয়াসমিন গানটি গেয়েছেন। এটি শ্রোতাদের যেমন ভালো লাগবে, শিশুদের বিষয়ে আরো সচেতন করে তুলবে বলে আমার ধারণা।’

ছবিতে গানে ঠোঁট মেলাবেন অভিনেত্রী জয়া আহসান। আগামী ২ এপ্রিল ছবিটি মুক্তির পরিকল্পনা আছে বলেও পরিচালক জানান।

এদিকে, প্লেব্যাকের পাশাপাশি সাবিনা ইয়াসমিন তার নতুন একক অ্যালবামের কাজ নিয়েও ব্যস্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ