• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে আওয়ামীলীগ নেতার বাড়ীতে ডাকাতি

ডাকাতিসিসি নিউজ: নীলফামারীর ডোমারে আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক করিমুল ইসলামের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল সোনার গহনা ও নগদ টাকাসহ অন্তত ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ডাকাতির ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে জেলার ডোমার উপজেলা শহরের সন্নিকটে ১নং ওয়ার্ডের কলেজপাড়া মহল্লায়।
জানা যায়, বাড়ীর মালিক আওয়ামীলীগ নেতা কলেজ শিক্ষক করিমুল ইসলাম ঢাকায় অবস্থান করায় তাঁর বড় ভাই কোহিনুর ইসলাম ও কাজের মেয়ে বাড়ীতে ছিলেন। শুক্রবার ভোর রাতে ৪/৫ জনের মুখোশধারি ডাকাতদল লোহার শাবল, ছোরা এবং দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাড়ীর সদর দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। বাড়ীতে ঢুকেই ডাকাত দল কোহিনুর ও তাদের কাজের মেয়েকে জিম্মি করে ৩টি আলমারী ভেঙ্গে সোনার গহনা, নগদ টাকা ও একটি মোবাইলসেট সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদল বাড়ীর বারান্দায় রাখা ডায়াং-১০০সিসি একটি মোটরসাইকেল বাড়ীর অদুরে ফেলে রেখে যায়। ঘটনার পর নীলফামারীর সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ