• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাগেরহাটে দুর্বৃত্তের হাতে ঘের মালিক নিহত

হত্যাবাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে সত্যেন্দ্রনাথ মল্লিক (৫৫) নামে এক ঘের মালিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মাছ লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত সত্যেন্দ্রনাথ মল্লিক চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের প্রয়াত অনন্ত মল্লিকের ছেলে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, ‘পার্শ্ববর্তী এক ঘের মালিক শুক্রবার সকালে সত্যেন্দ্রনাথ মল্লিকের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

নিহতের গলা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মাছ লুট করতে এসে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।’

তিনি আরো বলেন, ‘বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মত বাড়ি থেকে খাবার খেয়ে ঘের মালিক সত্যেন্দ্রনাথ মল্লিক তার ঘেরের ঘরে ঘুমাতে যান।

রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। কি কারণে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ