• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কাহারোলে দিপ্ত জীবন ফাউন্ডেশন শুভ উদ্বোধন

05সুকুমার রায়, কাহারোল : দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় নব নির্মিত দিপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় হাসপাতালটির চিকিৎসা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ অমলেন্দু বিশ্বাস। দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য, দিপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনোরঞ্জনশীল গোপালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ অমলেন্দু বিশ্বাস আশা প্রকাশ করে বলেছেন, সকলের সহযোগীতা ও আন্তরিকতায় এই হাসপাতালটি একটি আধুনিক হাসপাতালে পরিনত হবে। সে ক্ষেত্রে সুশীল সমাজ ও চিকিৎসকদের আন্তরিক ভূমিকা পালনের আশা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, কাহারোল উপজেলা হাসপাতালের টিএইচএ ডাঃ শামীমা নাজনীন, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালের ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ডিসি রায়, ডাঃ শীলা দিপ্ত শীল, ডাঃ শাহীনুর আলম, কাহারোল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৩নং মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফারুক, বীরগঞ্জ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল খায়রুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বিএসসি, ইউপি চেয়ারম্যান মোঃ নাসিরুল ইসলাম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ এইচ এম শফিকুর রহমান। সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বলেছেন হত দরিদ্র মানুষের দিক বিবেচনা করে এলাকার হতদরিদ্র মানুষেরা যেন সবধরনের রোগের আধুনিক চিকিৎসা পায়। সে মানসিকাতা থেকেই বা ইচ্ছা থেকেই দিনাজপুর-ঠাকুরগাঁও হাইওয়ে সংলগ্ন কাহারোল উপজেলার রামপুর বটতলা নামক স্থানটিতেই হাসপাতালটি নির্মানের সিদ্ধান্ত নেয়া হয়। সবার সহযোগীতা পেলে এই বেসরকারী দিপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালটি উত্তর বঙ্গের একটি আধুনিক হাসপাতালে পরিনত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন এবং সকলের সহযোগীতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ