• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে ২ ট্রেন চালক সাময়িক বরখাস্ত

বরখাস্তপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরে পার্বতীপুরে ট্রেন চালকের (লোকোমাষ্টার) অদক্ষতায় আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের ৩টি বগির (কোচ) সংযোগ স্থলের স্ক্রু-কপলিং ভেঙ্গে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন পার্বতীপুর রেল স্টেশনে অপেক্ষারত বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননসহ ওইসব কোচের টিকেটধারী যাত্রীরা। ঘটনার পর পরেই ওই ট্রেনের চালক (লোকোমাষ্টার) রাশেদুল আলম ও সহকারী চালক (সহ-লোকোমাষ্টার) তোফায়েল হক তুহিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাতেই ঘটনা তদন্তের জন্য লালমনিহাট বিভাগীয় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) লুৎফর রহমানকে আহবায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- পার্বতীপুর লোকো ইন্সপেক্টর নুরুল কালাম ও উর্দ্ধতন উপ সহকারী প্রকৌশলী (সংকেত) ইকবাল হোসেন।
রেল কর্মচারীদের প্রচেষ্টায় ২টি কোচ মেরামত সম্ভব হলেও একটি চেয়ার কোচ বাদ রেখেই ট্রেনটি ৩ ঘন্টা বিলম্বে রাত ১টায় পার্বতীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বৃহস্পতিবার রাতে একতা ট্রেন সান্টিং করার সময় চালক ট্রেনে স্বজরে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
সূত্র মতে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে দিনাজপুরে এসে পৌছে। ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দ্যেশ্যে আবারও যাত্রা করার জন্য সান্টিং কাজ করছিলেন চালক রাশেদুল আলম ও সহকারী চালক তোফায়েল হক। সান্টিংকালে ড্রাইভার দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে স্বজরে ধাক্কা দিলে ৩টি কোচের (নম্বার ৭০৭১, ৭৪৯৭ ও ৭০৩২) সংযোগ স্থলের স্ক্রু-কপলিং ভেঙ্গে যায়।
ওই ট্রেনের ড্রাইভার রাশেদুল বলেন, ইঞ্জিনকে ব্রেক করার পরেও ধাক্কা লাগায় এ ঘটনা ঘটেছে। তিনি ইঞ্জিনের ক্রটি ছিল বলে দাবি করেন।
এব্যাপারে পার্বতীপুর রেলওয়ের লোকো ইনচার্জ আঃ মতিন বলেন, সান্টিং কালে চালকের অসাবধানতায় একতা ট্রেনের ৩টি কোচের স্ক্রু-কপলিং ভেঙ্গে গেছে। কর্তব্যে অবহেলার জন্য চালক ও সহকারী চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি তাদের রিপোর্ট পেশ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ