• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ৪ প্রতিষ্ঠানকে ফরম পূরণের অতিরিক্ত অর্থ ফেরতের নির্দেশ

দিনাজপুর শিক্ষা বোর্ডসিসি নিউজ: সরকার নির্ধারিত ভর্তি ফিয়ের বাইরে আদায় করা অতিরিক্ত অর্থ ৭ ফেব্রুয়ারির মধ্যে ফেরত দেওয়ার জন্য দিনাজপুরের ১৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান।

তিনি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১৯৪টি শিক্ষা প্রতিষ্ঠান ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি আদায় করে। এইসব প্রতিষ্ঠান গুলোকে অর্থ ফেরৎ দেওয়ার জন্য লিখিত চিঠি দেওয়া হয়েছে।

এছাড়াও রোববারের (৭ ফেব্রুয়ারি) মধ্যে অর্থ ফেরত দেওয়া ও সোমবারের (৮ ফেব্রুয়ারি) মধ্যে অর্থ ফেরত দেওয়ার প্রমাণপত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তোফাজ্জুর রহমান আরও জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১৯৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এদের মধ্যে দিনাজপুর জেলায় ৭১টি , গাইবান্ধা জেলায় ৩৫টি, নীলফামারী জেলায় ১৭টি, রংপুর জেলায় ১৩টি, লালমনিরহাট জেলায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

নীলফামারী জেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সৈয়দপুর উপজেলার লায়ন্স স্কুল এন্ড কলেজ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয় ও তুলসীরাম বালিকা উচ্চ বিদ্যালয়, নীলফামারী সদর উপজেলার নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয়, নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ, নগর দারোয়ানী উচ্চ বিদ্যালয়, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন, শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, নীলফামারী নতুন উচ্চ বিদ্যালয়,  জলঢাকা উপজেলার জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় ও টেঙ্গনমারী স্কুল এন্ড কলেজ, ডোমার উপজেলার ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং ডিমলা উপজেলার রানীবৃন্দারানী সরকারী উচ্চ বিদ্যালয়।

উল্লেখ্য যে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার মধ্যে ৬টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ থাকলেও ঠাকুরগাঁও এবং কুড়িগ্রাম জেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানগুলোর নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন: শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ