• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আশুলিয়ায় ডাকাতদের হামলায় গৃহবধু নিহত

সাভারঢাকা:  সাভারের আশুলিয়ায় ডাকাতদের হামলায় তাহমিনা বেগম নামে (৫৫) বাড়ীর গৃহবধু নিহত হয়েছেন। সোমবার রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ফাল্গুনী হাউজিংয়ের একটি বাড়িতে এ হামলা হয়।

পুলিশ সূত্র জানায়, ফাল্গুনী হাউজিংয়ে ইউসুফ হোসেন নামে এক ব্যবসায়ীর দোতলা বাড়িতে রাতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির কলিং বেল দিলে তাহমিনা তার স্বামী ইউসুফ বাড়ি এসেছেন ভেবে ঘরের দরজা খুলে দেন। এসময় ডাকাতরা ঘরের ভেতরে প্রবেশ করে তাকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে।

তাহমিনার ছেলে মাসুদুর রহমান ডাকাতদের বাধা দিলে তারা তাকে হাত পা বেঁধে রেখে নগদ কয়েক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। পালানোর সময় ডাকাতরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।

পরে মাসুদুরের চিৎকারে আশপাশের লোকজন ঘরের মধ্য গিয়ে তাহমিনাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ জানান, এটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারেরও চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ