• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় মুক্তিযোদ্ধা আব্দুল মজিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুক্তিযোদ্ধাখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় পাকেরহাট জিয়া মাঠে নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
রাষ্টের পক্ষে অভিবাদন গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেবুর রহমান । এসময় উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান শাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোকছেদুর রহমানসহ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আত্মীয় স্বজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নামাযে জানাযায় অংশ নেন।
সোমবার দুপুর ২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর । তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ