• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রামায়ণ পরীক্ষায় প্রথম স্থান মুসলিম ছাত্রীর

134451_1আন্তর্জাতিক ডেস্ক:  রামায়ণ পরীক্ষায় ৯৩% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে ভারতের কর্নাটকের পুত্তুর শহরের মুসলিম ছাত্রী ফাতিমাত রাহিলা।

সর্বোদয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফাতিমাত রাহিলা। ভারত সংস্কৃতি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এই পরীক্ষায় ৩৯ জন অংশ নিয়েছিল। মূলত অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদেরই পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়েছিল।

ফাতিমাত রাহিলার বাবা ইব্রাহিম এম একটি ফ্যাক্টোরিতে কাজ করেন। আর মা গৃহিনী। রাহিলার বাবা ইব্রাহিম এম বলেন, ‘ছোট থেকেই রামায়ণ এবং মহাভারতের প্রতি ভীষণ আগ্রহ ছিল। হিন্দু পুরাণ ও সাহিত্য নিয়ে পড়তে খুব ভালোবাসেন রাহিলা।’

ফাতিমাত রাহিলা বলেন, ‘শিক্ষাবর্ষের শুরু থেকেই আমি চাচার সাহায্য নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। আমি চেয়েছিলাম মহাভারত পরীক্ষায় ভালো করতে।’

সর্বোদয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবরাম এইচডি এবং পরীক্ষার কো-অর্ডিনেটর পি সত্যশঙ্কর ভাট জানান, ছাত্র-ছাত্রীরা নিজেরাই পড়ে পরীক্ষা দিতে আসে। তবে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয়। তবে এই পরীক্ষার সঙ্গে ধর্মের কোনো যোগ নেই। রামায়ণ, মহাভারতকে সাহিত্য হিসেবেই দেখা হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ