• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শককে অব্যাহতি

পরীক্ষাসিসি নিউজ:  নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে দায়িত্ব পালনের অভিযোগে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্বরত এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। চলতি এসএসসি পরীক্ষার পঞ্চম দিন বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষয় সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ওই শিক্ষককে সকল পরীক্ষা থেকে অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি পাওয়া ওই শিক্ষক হলেন লস্কর নাজমুল আলম। তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিব ছাড়া ক ক্ষপরিদর্শকদের মোবাইল ফোন ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ওই বিধিনিষেধ অমান্য করে বৃহস্পতিবার  অনুষ্ঠিত ইসলাম ধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১১৯ নম্বর কক্ষে দায়িত্বরত শিক্ষক লস্কর নাজমুল আলম সঙ্গে মোবাইল ফোন রাখেন। পরীক্ষা চলাকালিন  ওই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি কেন্দ্রের ১১৯ নম্বর কেন্দ্রে প্রবেশ করলে শিক্ষক লস্কর নাজমুল আলমের সঙ্গে থাকা মোবাইল ফোনে ম্যাসেজ রিংটোন বেজে উঠে। ঘটনাটি কেন্দ্র পরিদর্শনে আসা ইউএনও’র নজরে আসলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের নিদের্শনা অমান্য করার দায়ে ওই শিককে এসএসসি পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেন। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ