• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

সরস্বতী-পূজা-জগন্নাথ-হল..এম কে আনোয়ার: আজ হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। অগণিত ভক্ত আজকের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

সারা দেশে সাড়াম্বর ও ধমীয় ভাবগাম্ভীর্যতায় এই পূজা অনুষ্ঠিত হবে। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্র্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা আজ বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে।

রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও থাকছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পৃথক বিবৃতিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় মেজর জেনারেল (অব.) সিআর দত্ত বীরউত্তম, অ্যাডভোকেট প্রমোদ মানকিন, ঊষাতন তালুকদার; সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব প্রমুখ হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়েছেন।

মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজামণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করেছে।

এখানে সকাল ৬টায় প্রতিমা স্থাপন, ৯টায় পূজা, ১০টায় পুষ্পাঞ্জলি প্রদান, দুপুর ১২টায় প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি এবং রাতে আলোকসজ্জার আয়োজন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন হলে সরস্বতী পূজার আয়োজন করা হচ্ছে। জগন্নাথ হলে কেন্দ্রীয় পূজামণ্ডপ ছাড়াও এবার ৬২টি বিভাগ মিলিয়ে মোট ৭০টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে।

এর মধ্যে হল কর্মচারীদের রয়েছে ছয়টি পূজামণ্ডপ। এ ছাড়া বরাবরের মতো এবারও জগন্নাথ হল পুকুরে চারুকলা বিভাগের মনোজ্ঞ পূজামণ্ডপ ও প্রতিমা স্থাপন করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের উদ্যোগে পৃথক ২৫টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের উদ্যোগে সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সরস্বতী পূজা আয়োজিত হবে।

এ ছাড়া রামকৃষ্ণ মিশন ও মঠ, রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইস্কন মন্দির, মিরপুর কেন্দ্রীয় মন্দির, বুলবুল ললিতকলা একাডেমি (বাফা), রামসীতা মন্দির, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজসহ বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজে সরস্বতী পূজা উপলক্ষে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ