• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাজার বছরের বিভেদ ভুলে দুই ধর্মগুরুর সাক্ষাৎ

1455335839আন্তর্জাতিক ডেস্ক : প্রায় হাজার বছরের বিভেদ ভুলে রাশিয়ার অর্থডক্স খ্রিষ্টান চার্চের প্রধান কিরিলের সঙ্গে দেখা করেছেন ক্যাথলিক খ্রিষ্টান দুনিয়ার ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

শুক্রবার পোপ ফ্রান্সিস কিউবার হাভানার হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতির সময় কিরিলের সঙ্গে বৈঠকে বসেন।

১১ শতাব্দীতে মূলতঃ পোপের কর্তৃত্বের ইস্যুকে কেন্দ্র করে  খ্রিস্টধর্ম প্রাচ্য ও পাশ্চাত্য শাখায় বিভক্ত হয়ে পড়ে। অর্থডক্স খ্রিস্টানদের একটি বড় অংশ বাস করে রাশিয়ায়। প্রায় এক হাজার বছর আগে বিভাজন হওয়ার পর এটাই কোনো পোপ ও রাশিয়ার সনাতন খ্রিস্টান ধর্মগুরুর প্রথম সাক্ষাৎ।

শুক্রবার বিমানবন্দরে দেখা হলে  একে অপরকে জড়িয়ে ধরে চুমু খান পোপ ফ্রান্সিস ও কিরিল । এসময় পোপ ফ্রান্সিল বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ভাই।’ পরে দোভাষীর মাধ্যমে পোপ ফ্রান্সিস বলেন, ‘এখন থেকে বিষয়গুলো সহজ হয়ে যাবে।’

বৈঠকের বিষয়ে রাশিয়ার অর্থডক্স চার্চের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনায় রাজনৈতিক বিষয় প্রাধান্য পেয়েছে।  মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় খ্রিস্টানদের নিপীড়নের বিষয়টি আলোচনা করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ