• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

না.গঞ্জে চাঁদাবাজির সময় র‌্যাব সদস্য আটক

আটকনারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে চাঁদাবাজির সময় এক র‌্যাব সদস্য এবং তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শনিবার দুপুরে র‌্যাব সদস্য হুমায়ুন কবিরসহ সহযোগীদের গ্রেপ্তার করা হয়। আটক হুমায়ুন র‍্যাব-১৩ এ কনস্টেবল পদে কর্মরত।

তার সঙ্গে গ্রেপ্তার অন্যরা হলেন- মুন্সীগঞ্জের শাহিদা (৪৫) ও মো. আমজাদ (৩২) এবং রংপুরের মো. মাহবুব ইসলাম (৩০) ও মো. হাসানুজ্জামান (২৪) ।

র‍্যাব-১১ এর অধিনায়ক আনোয়ার লতিফ খান বলেন, সোনারগাঁও উপজেলার মো. মহসিন নামে এক ব্যক্তির কাছ থেকে চার সহযোগীসহ হুমায়ূন চাঁদা হিসেবে এক লাখ টাকা আনতে গিয়েছিলেন। তখন তাদের গ্রেপ্তার করা হয়। হুমায়ূন এর আগে মহসিনের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়েছেন। আজকে এক লাখ টাকা বুঝে নেওয়ার কথা ছিল।

ঘটনাটি জেনে র‍্যাব-১১ এর সদস্যরা সেখানে ওঁৎ পেতে ছিলেন। হাতেনাতে তাদের গ্রেপ্তারের পর সবাইকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১১ অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ