• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ট্রেড ইউনিয়ন করার অধিকার পাচ্ছে ইপিজেড শ্রমিকরা

ইপিজেডঢাকা: ট্রেড ইউনিয়ন করার সুযোগ রেখে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৬ মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান  মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়।

সচিব বলেন, মন্ত্রিসভার অনুমোদিত বিধান অনুযায়ী ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতি পূরণ দেওয়া, মৃতদের ক্ষতিপূরণ, পুরো বেতন-ভাতায় প্রসূতিকালীন নারী শ্রমিকদের ৬ মাসের ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।

সচিব বলেন, ‘নতুন আইনে সংগঠন করার অধিকার দেওয়া হয়েছে, যার নাম হবে শ্রমিক কল্যাণ সমিতি। অন্য ট্রেড ইউনিয়নের মতোই এর মাধ্যমে যৌথ দরকষাকষির অধিকার ও ধর্মঘট করার অধিকারের পাশাপাশি চাকরির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

সচিব বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ২ লাখ ও একেবারে কাজ করতে অক্ষম এমন শ্রমিকদের ২ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে এ আইনে।

এই আইনে ১৬টি অধ্যায় ও ২০২টি ধারা রাখা হয়েছে।

এই আইনের ফলে জিএসপি সুবিধা ফেরত পাওয়া যাবে কিনা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জিএসপি ফিরে পেতে সহজ হবে, বার্গেনিং (দর কষাকষি) ক্যাপাসিটি বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ