• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাহফুজদিনাজপুর: ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সরবরাহ করা সংবাদ পরিবেশনের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার দুপুরে দিনাজপুরের একটি আদালত তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গতকাল রবিবার দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আহসানুল হকের আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা করেন আইজীবী সামশুর রহমান পারভেজ। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।

৬ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ-এর একটি টক শোতে অংশ নিয়ে মাহফুজ আনাম সংবাদ প্রকাশের ব্যাপারে তার ভুল স্বীকার করেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডিজিএফআইয়ের সরবরাহ করা সংবাদ প্রচার করা ঠিক হয়নি বলে অকপটে স্বীকার করে নেন তিনি।

এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগও আনা হয়েছে। রবিবার একদিনে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে ১৩টি মামলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ