• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ডার্লিং ডোন্ট চিট’ নিয়ে তুলকালাম (ভিডিওসহ)

Durling_Sm20151021113304বিনোদন ডেস্ক: মুক্তির আগেই বলিউডে সাড়া জাগিয়েছে ‘ডার্লিং ডোন্ট চিট’; আর বিতর্কও যেন কিছুতেই পিছু ছাড়ছে না থ্রিলারটির! সেন্সরের বাধা পেরিয়ে এরইমধ্যে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলারও। কিন্তু এর ভবিষ্যৎ ঘিরে আবারও দেখা দিয়েছে জটিলতা।

রাজকুমার হিন্দুস্তানি পরিচালিত ‘ডার্লিং ডোন্ট চিট’ মুক্তি পেতে যাচ্ছে ১১ মার্চ। এতে অভিনয় করেছেন রাম গৌরব পাণ্ডে, আশিস ত্যাগী এবং নেহা চট্টোপাধ্যায় প্রমুখ।‘ডার্লিং ডোন্ট চিট’ কয়েকটি মেয়ের গল্প। গভীর বন্ধুত্ব, ছেলেদের সঙ্গে প্রতারণা, প্রেম, সেক্স-এসব ঘিরেই আবর্তিত হয়েছে ছবিটির কাহিনি। ট্রেলারেই বোঝা যাচ্ছে, আরও একটি অতি সাহসী ছবি পেতে চলেছে বলিউড!

কিন্তু ‘ডার্লিং ডোন্ট চিট’-এর ওপর অবিলম্বে নিষেধাজ্ঞার দাবিতে সম্প্রতি তীব্র বিক্ষোভ হয়েছে মিরাটসহ ভারতের উত্তর প্রদেশে। কলেজছাত্রী থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীরা ছবিটির বিরুদ্ধে সরব হয়েছেন।

চাপের মুখে মিরাটের জেলাশাসক ঘোষণা দিয়েছেন, এই ছবি এখানে নিষিদ্ধ করা হবে। কোনও সিনেমা হলে দেখানো হবে না।

তবে এই বিক্ষোভের পরও ছবিটির নির্দেশক-নির্মাতা রাজকুমার হিন্দুস্তানি সেন্সর বোর্ডকেই হাতিয়ার করেছেন। তার কথায়, ‘আমাদের কাছে সেন্সর বোর্ডের ছাড়পত্র আছে। জেলাশাসক সেন্সর বোর্ডকে মানছেন না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ