• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সব বাণিজ্যিক ব্যাংককে ডেকেছে বাংলাদেশ ব্যাংক

ব্যাংকসিসি নিউজ: বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় সব বাণিজ্যিক ব্যাংককে ডেকেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর এটিএম কার্ড ডিভিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় ব্যাংক সুত্রে জানা গেছে, সম্প্রতি তিন ব্যাংকের চার এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনা ঘটায় এ বৈঠক ডাকা হয়েছে। এতে এটিএম বুথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকে প্রাধান্য দেওয়া হবে।

বৈঠকের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা জানান, এটিএম বিষয়ে সার্বিক আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পালনে জোর দেওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর মতামত নেওয়া হবে। তারা কী চায় বা আরো কী কী করা দরকার তা খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার ইস্টার্ণ ব্যাংকের এক গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্টে থেকে এটিএমের মাধ্যমে টাকা উত্তোলনের এসএমএস পান। পরে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আনলে জানা যায়, কার্ড ক্লোনিং করে দুর্বৃত্তরা এ টাকা উত্তোলন করেছে। এভাবে তিন ব্যাংকের অন্তত ২৮ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয় দুর্বৃত্তরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ