• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা

135256_1ধীমান চন্দ্র রায় (নীলূ), দেবীগঞ্জ: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সন্তগৌরীয় পুরোহিত মহারাজ যজ্ঞেশ্বর রায়কে (৫০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সহকারী গোপাল চন্দ্র রায়কেও গুলি করা হয়।

রবিবার সকাল সাতটার দিকে করতোয়া নদী সংলগ্ন সেতুর পশ্চিম পাড়ে মন্দিরের বাইরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে দুর্বৃত্তরা মন্দিরের দিকে প্রথমে ঢিল ছোড়ে। শব্দ শুনে বেরিয়ে আসেন মন্দিরের পুরোহিত মহারাজ যজ্ঞেশ্বর রায়।

এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করে। মহারাজের সহকারী গোপাল চন্দ্র রায় সাহায্য করতে এলে তাকেও গুলি করে দুর্বৃত্তরা। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ আরো জানায়, আনুমানিক তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পালানোর সময় তারা তিনটি বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি বিস্ফোরক অবিস্ফোরিত অবস্থায় ঘটনাস্থলে পাওয়া গেছে।

পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. কফিলউদ্দিন ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ